ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে । গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো-১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানাধীন ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান মিশাল (২৯) ২। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আনিকুল ইসলাম নাঈম (৩২) ৩। তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবু (৫৫)৪। ঢাকা মহানগর দক্ষিন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: সোবহান মিয়া(৪৫) ৫। লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. শাওন (২১) ৬। বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুর রহিম (২৫) ৭। শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ নুরুজ্জামান খান (৫১) ৮। কাফরুল থানাধীন ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক তালুকদার (৫৫) ৯। ৫৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী মোসা: বিলকিস আক্তার কলি (৪৪) ১০। ফেনী দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন সোহাগ (৫২) ১১। মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম লিটন (৫৫) ১২। গুরই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ১৩। ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মিজান (৪৬) ১৪। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ জুয়েল (৪৬) ১৫। মধুপুর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিটন (৫৫) ১৬। সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিফাত (২১) ১৭। রূপনগর থানা আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহচর আবু সাঈদ মো. শায়খুল ইসলাম (৬৪) ১৮। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম উজ্জ্বল ( ১৯। সাবেক ছাত্রলীগ নেতা আবির হাসান রাব্বি (২৮) ২০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো.আরিফুল ইসলাম (৩৬) ২১। কেন্দ্রীয় কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম বাদশা (৪১) এবং ২২। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক মো. কাজী আনিছুর রহমান (৪০) ।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত আসন্ন লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল।
তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমের চ্যাট, ভয়েস রেকর্ডসহ প্রমাণাদি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments