সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রামনগর গ্রামে দেড় কিলোমিটার সড়ক নির্মানের জন্য এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তেতুলিয়া-রামনগর নগর উন্নয়ন কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন, জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।
স্থানীয় বাসিন্দারা জানান, রামনগর গ্রামের সাতরাস্তা মোড় থেকে ঝিনাই নদীর পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার শতবর্ষী সড়কটি পৌরসভার অন্তর্ভূক্ত হলেও কাঁচা অবস্থায় আছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে পায়ে হেটেও চলাচল করা যায় না। বন্যা হলে ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। স্বাভাবিক জীবন যাপন চরমভাবে বিঘ্নিত হয়ে পড়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ ব্যবহারকারীরা বসবাস করছে। রাস্তার এই দূরাবস্থায় প্রশাসনের কোন নজরদারী নাই। এতে মাদকসেবীদের অভয়ারণ্য পরিণত হয়েছে এ এলাকাটি।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাহাঙ্গীর সেলিম বলেন,এ যেনো বাতির নীচে অন্ধকার। দেড়শতাধিক বছরের প্রাচীন পৌরসভা হলেও এখনো অনেক কাঁচা সড়ক আছে। রামনগরের এ সড়কটি এখনো মান্ধাত্বা আমলের মতো পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ এদিকে কোন নজর দেয় না। অবিলম্বে এ সড়কটি পাকাকরণের দাবী জানান তিনি।
নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ চলাচল করে থাকেন। মেলান্দহ উপজেলার টগারচর, ঝাউগড়া, চররুহিলীসহ পৌরসভার ১০ গ্রামের মানুষ কৃষি উৎপাদন, পণ্য পরিবহন এবং জামালপুরে শহরের দূরত্ব কম হওয়ায় এ সড়কটি অন্যতম মাধ্যম।
তিনি আরো বলেন, জামালপুর শহরে শাকসবজি চাহিদাপূরণে উল্লেখিত এলাকাগুলোতে উৎপাদিত অন্যান্য কৃষি পণ্য এই সড়ক দিয়ে পরিবহন করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে আগামী শনিবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে নগর উন্নয়ন কমিটি।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments