মোয়াজ্জেম হোসেন:
বরিশালে কথ্যভাষায় কিছু শব্দ ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। যা বাংলাদেশের বাংলা অভিধানেও স্থান পেয়েছে। এই শব্দগুলো একান্তই বরিশাল এলাকার মানুষের মুখের কথা। এ পর্বে যে আঞ্চলিক শব্দগুলো দেয়া হলো তা মূলত বরিশালের উজিরপুর উপজেলা থেকেই সংগৃহিত।
বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শব্দগুলো সংগ্রহ করেছেন আমরা উজিরপুরের সন্তান (আউস)-এর অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন, জয়শ্রী, শিকারপুর, উজিরপুর, বরিশাল।
অ-
১. অমান-দৈব ক্ষমতা।
২. অহনে-এখন
৩. অলমবুশ- বোকা, মোটাসোটা অর্থে।
৪. অউদ্যা বাইঙ-বাইন মাছ, যা গর্তে থাকে এবং একটু মোটা হয়।
৫. অ্যাউত্তয়া-মাটির পাত্র।
৬. অইলদা-হলুদ রঙয়ের।
৭. অগা- বোকা/বোগ্দা।
৮. অজকোট-হাটু পর্যন্ত বিস্তৃত কোট।
৯. অদেসটো-অদৃষ্ট/ভাগ্য।
১০. অজামাক্কা- হাবাগোবা
আ-
১১. আমুহানে-পরে আসব।
১২. আইচা-নারকেলের খোল বা খোসা।
১৩. আমতা আমতা-ইতস্তঃত করা
১৪. আইস্যা/আইসক্যা-আসার পরে। (সাতলা, হারতা ও এলাকার হিন্দু খৃস্টান ধর্মাবলম্বীরা আইসক্যা শব্দটি ব্যবহার করে)
থাকেন।
১৫. আইড্যা ক্যালা/দয়াক্যালা-বীচি কলা।
১৬. আউগারি-অগ্রিম।
১৭. আন্দাজ/আন্দাইজা-অনুমান।
১৮. আছারি-দা, বটি, কুঠার, কোদাল ইত্যাদির ধরনি।
১৯. আনাচ--তরকারি।
২০. আদত-আসল/মূল।
২১. আক্কল দাঁত-চোয়ালের শেষ দাঁত (অনেকে এটাকে বুদ্ধির দাঁত বলে)
২২. আহালি-চালের ভিতরের পাথর বা শক্ত অংশ।
২৩. আরহুলি--ঢেঁকির একটি গুরুত্বপূর্ণ অংশ।
২৪. আল্লাদি-আদুরে।
২৫. আরা-কাঠের ঘরের অংশ, যাহার উপরে পাটাতন খিলানো হয়। কাপড়-চোপড় রোদ দেয়ার বাঁশ।
২৬. আচরা-ঘাস উঠানোর এক প্রকার চাষের উপকরণ
২৭ আউক-ইক্ষু।
২৮. আহাল-দুর্ভিক্ষ।
২৯. আদার-পাখির খাদ্য।
৩০. আন্ডা-ডিম।
৩১. আসকারা-সাহস।
৩২. আঙ্গার- জলন্ত কয়লা।
৩৩. আগিলা -আগের/পুরনো দিন।
৩৪. আবডাল-আড়াল।
৩৫. আখাজা-অভদ্র।
৩৬. আদরা-খাদরা-অসমতল
৩৭. আমলহি-আমলকি
৩৮. আম্বুল-জামরুল।
৩৯. আইজগো/আইজগা-আজকে (উজিরপুরের সাতলা, জল্লা, হারতা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়সহ ওই এলাকার লোকজনকে শব্দের শেষে ‘গা’ ব্যবহার করতে দেখা যায়।
সংগ্রহকারী: মোয়াজ্জেম হোসেন
সংগ্রহের স্থান: উজিরপুর উপজেলা
সংগ্রহের সময়-২৪-০৪-২০২১ ইংরেজি
মোবাইল: ০১৭১১১৮৩৭৬৬, ০১৩০৩০৩৯৬১৭
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments