বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উচ্ছ্বাস, উদ্দীপনা ও মানবতার বিকাশ ঘটিয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতির প্রত্যাশা পূরণের জন্য আগামীদিনে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপনের ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার আয়োজিত বিজয় র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত বক্তবে উপাচার্য এসব বলেন। অপরাজেয় বাংলার পাদদেশে বেলুন উড়িয়ে উপাচার্য বর্ণাঢ্য এই র্যালির উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে জাতীয় সংগীত ও থিম সং পরিবেশন করা হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ঢাবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সর্বদাই মানবতার জয়গান প্রতিধ্বনিত হবে, জ্ঞানের আলো প্রস্ফুষ্ঠিত হবে এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুবিধাসমূহ কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে হবে। এই গুরুদায়িত্ব বহন করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments