বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া ও নাটোর পৌরসভায় মেয়র পদে আ’লীগ সহ ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে দুই পৌরসভায় আওয়ামীলীগের ২ জন, আওয়ামীলীগের বিদ্রোহী ২ জন,ওয়াকার্স পার্টি ১,ইসলামী শাসনতন্ত্র ১ ও জাতীয় পার্টি ১ এবং স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাগাতিপাড়ায় আওয়ামীলীগের বিদ্রোহী একজন এবং বিএনপির স্বতন্ত্রী প্রার্থী তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত মোছাঃ শাহিদা খাতুন,আওয়ামীলীগের বিদ্রোহী মৈমুর সুলতান, স্বতন্ত্র (বিএনপি) একে এম শরিফুল ইসলাম লেলিন,স্বতন্ত্র (বিএনপি) আমিরুল ইসলাম (জামাল) ও স্বতন্ত্র (বিএনপি) আনোয়ার হোসেন।
এছাড়া বাগাতিপাড়া পৌরসভায় সাধারন সদস্য পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে স্থগিত হওয়া নাটোর পৌরসভার নতুন তফসিল ঘোষনার পর মেয়র পদে মোট ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ইতিপুর্বে ঘোষিত আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র উমা চৌধুরী জলি , আওয়ামীলীগের বিদ্রেহী সাজেদুল আলম খান বুড়া চৌধুরী এবং স্বতন্ত্র (বিএনপি) জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী পুর্বে ঘোষিত তফসিলের সময় তাদের মনোনয়ন দাখিল করেন। নতুন করে আরো ৪ জন মনোনয়নপত্র দাখিল করায় নাটোর পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থীর সংখ্যা ৭ জন । নাটোর পৌরসভায় নতুন ৪ জন মেয়র পদে জমাদানকারীরা হলেন স্বতন্ত্র (বিএনপি) শেখ এমদাদুল হক আল মামুন, ওয়ার্কার্স পাটির মাহামবুবুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির নুরুন নবী মৃধা।
নাটোর পৌরসভায় সাধারন সদস্য পদে ৬৯ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৬ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে নতুন করে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ইতিপুর্বে এই ওয়ার্ডে সাধারন সদস্য পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বর্তমানে এই ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২০ ডিসেম্বর বাছাই এবং ২৭ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ। আগামী ১৬ জানুয়ারী এই দুটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments