স্টাফ রিপোটার: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়। এরা ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। চারিদিকে শুধু অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। জনগণের দুর্ভোগ আজ চরমে পৌছেছে। এই ক্ষমতাসীনদের জনপ্রিয়তা মাটিতে মিশে গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিদুৎ বিভ্রাটে জনভোগান্তির প্রতিবাদে, কোরবানির পশুর ন্যায্যমূল্য নির্ধারণ ও পাচারের রোধের দাবিতে এবং জাতীয় পাঠ্যপুস্তকের সিলেবাসের মূল বই থেকে ইসলামী বিষয়াদি বাদ দেয়ার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সমন্বয়কারি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হকেের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মজিবুর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সদস্য সচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, জাস্টিট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাসেম মজুমদার, বিশ্ব মুসলিম পরিষদের মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম প্রমুখ।
মান্না তার বক্তব্যে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, বলা হলো পদ্মা সেতুতে কোনো সেলফি তোলা যাবে না। অথচ তিনি নিজেই আইন ভঙ্গ করলেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি আইনকে তোয়াক্কা করেন না।
তিনি বলেন, গ্যাসের সংকট, পানির সংকট, ভোজ্যতেলের দাম আকাশচুম্বী। বিদ্যুৎ সংকটের কারণে শিল্প কারখানা বন্ধ হতে চলছে। ঢাকার বাইরের অবস্থা আরো ভয়াবহ। কয়দিন পর হয়তো প্রধানমন্ত্রী বলবেন- তেল ছাড়াও বাতি জ্বলে।
তিনি আরও বলেন, এ সরকার সরানোর হটানোর আন্দোলনে সকলকে শরিক হতে হবে। এ লড়াই কোন ব্যক্তি বা গোষ্ঠীর নয়, গোটা জাতির।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments