সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ‘প্রাণ প্রকৃতি রক্ষা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাসনা আব্দুল্লাহ প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্ধোধন করা হয়েছে। ১৯ অক্টোবর জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ পাঠাগার উদ্বোধন করা হয়।
প্রাণ প্রকৃতি পাঠাগারটি উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এই সময়ে দাড়িয়ে প্রাণ প্রকৃতির পাঠাগারে বক্তব্য দিতে পেয়ে আমি ধন্য। প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি। আর হাসমত আলী প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছেন। তার এই সংগ্রামের সাথে শরিক হতে পেয়ে আমি আনন্দিত। প্রাণ প্রকৃতি পাঠাগারের মধ্যদিয়ে নতুন প্রজন্ম প্রকৃতিকে জানতে পারবে বুঝতে পারবে। আর সেই আলোকে জীবন গড়তে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে উঠতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে। পাঠাগার হল অতীত ও বর্তমান আত্মার সেতু বন্ধন। সকল জীবের প্রতি সবাই দয়াবান হই এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।
প্রাণ প্রকৃতি পাঠাগারের উদ্যোক্তা অধ্যাপক মো. হাসমত আলী বলেন, প্রাণ প্রকৃতি রক্ষার জন্য অতি ক্ষুদ্র একটা প্রয়াস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের প্রকৃতি আজ হুমকির সম্মুখীন। মনুষ্য ও প্রাকৃতিক সৃষ্ট কারণে আমাদের পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। বিষয়কে সামনে রেখেই আমার এ পাঠাগার করা।
পোগলদিঘা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এন এম মীজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- আলহাজ ফরহাম আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আফরোজা বুলবুল, অধ্যাপক আল-মামুন, পোগলদিঘা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহছিনা খাতুন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments