ডেস্ক রিপোর্ট: উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ,, প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ১২২তম জন্মবার্ষিকী আগামীকাল।
জন্মবার্ষিকী উপলক্ষে সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, কমরেড মণি সিংহ এ দেশের কমিউনিস্ট আন্দোলনের বিপ্লবী ঐতিহ্যের প্রতীক। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য এ ভূখ-ে যাঁরা কমিউনিস্ট আন্দোলনের গোড়পত্তন করেছিলেন, তিনি তাঁদের অন্যতম। তাঁর সংগ্রাম, আত্মত্যাগ, নিষ্ঠা, সততা, সাহস, দৃঢ়তা, বিচক্ষণতা কমিউনিস্ট কর্মীদের কাছে অনুসরণীয় হয়ে আছে। শোষিত-বঞ্চিত মানুষের প্রতি তাঁর ছিল অকৃত্রিম দরদ-ভালোবাসা, আদর্শের প্রতি অবিচল আনুগত্য।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে আদর্শের ঝান্ডা ধরে শোষিত-বঞ্চিত মানুষের লড়াইকে অগ্রসর করতে কমরেড মণি সিংহ আমাদের প্রেরণা জুগিয়ে চলেছেন। তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে আদর্শভিত্তিক রাজনীতিকে অগ্রসর করতে হবে। তিনি আমাদের প্রতিদিনের লড়াইয়ে পথ দেখাচ্ছেন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments