বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায় ও সাধারন সম্পাদক সুহাইল আহমেদ শুভ আজ এক যৌথ বিবৃতিতে বিজয় একাত্তর হলের গেস্টরুমে প্রথম বর্ষের শিক্ষার্থী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, গত ২৬ জানুয়ারি রাত ১০ টায় বিজয় একাত্তর হল টিভি রুমে অসুস্থ প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের ৬ কর্মীর বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থীর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। এরকম নির্যাতনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক।ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক আবাসিক হলগুলোতে গেস্টরুমে ম্যানার শেখানোর নাম করে ছাত্র নির্যাতন এর ঘটনা প্রায়শই ঘটছে। অথচ বিচার হচ্ছে না কোনো ঘটনার।"
নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে আহ্বান জানান এবং গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতন বন্ধসহ অবিলম্বে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত হল-ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments