নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ১০ জন জুয়াড়িকে আটক করেছে বোদা থানার পুলিশ। রবিবার রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজার হতে জুয়া তাস খেলা অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, ইউনুছ আলী(৪২), গোলাম রব্বানী(৪৬), আব্দুস সামাদ(৩৯), আব্দুল ওয়াদুদ(৫১), জুয়েল(৩৬), মালু মিয়া(৪২), জাহাঙ্গীর আলম(৩২), আক্তার হোসেন(৩২), মইনুল ইসলাম (৩২), মুজিবুর রহমান(৩৫)। এদের সকলের বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা, জুয়া খেলার তাস সহ ১০ জন জুয়ারীকে আটক করে জুয়া খেলা জায়গা দিয়ে সহযোগিতা করার জন্য শাহ আলম নামের এক ব্যক্তি সহ মোট ১১ জনের নামে মামলা দায়ের করে তাদেরকে গতকাল সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments