আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি: আটোয়ারী ও সদর উপজেলার পৃথক পৃথক এলাকায় খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে
রবিউল ইসলাম (১১) এবং নুর ইসলাম (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন,পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি ঝাকুয়া পাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১১) এবং সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সিতলী হাসনা গ্রামের আমিরুল ইসলামের ছেলে নুর ইসলাম (৫)।
চুচুলি ঝাকুয়া পাড়া গ্রামের ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, দুপুরে স্থানীয় সহপাঠি বন্ধুদের সাথে বাড়ির পাশ্বে খোঁলা মাঠে খেলা করছিল রবিউল। এদিকে খেলা শেষে বিকেলের দিকে বাড়ির পাশে থাকা একটি পুকুরে সকলে মিলে গোসলে নামে। সাতার জানতো রবিউল। এর মাঝে সে পুকুর পাড় থেকে পুকুরের পানিতে লাফ দিলে গভির পানিতে তলিয়ে যায়। সহপাঠিরা তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত খোঁজাখুজি করলে পানির তল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাতমেরা ইউনিয়নের সিতলী হাসনা গ্রামে ২-৩ জন শিশুসহ নুর ইসলাম বাড়ি থেকে ৪০ গজ দূরে ফাঁকা মাঠে খেলা করছিলেন। দারিদ্র পরিবার হওয়ায় শিশুটির মা স্থানীয় মানুষের বাড়িতে কাজ করতে যায়। অপরদিকে বাবা মানষিক ভারসাম্যহীন হওয়ায় বাড়িতে থাকতে না। খেলার এক সময় অসাবধানবসত শিশু নুর ইসলাম পাশে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা দ্রুত এসে নুর ইসলামকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ও সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি পৃথক স্থানে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments