স্টাফ রিপোটার: শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের আটকের জন্য তাদের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবীকে।
এছাড়াও পুলিশ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের দোলাইপাড় এবং জুরাইনের বাসভবন, উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এ জি এম শামসুল হকের বাড্ডার বাসভবন এবং যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মতির কাফরুলের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম জানান, গভীররাতে আমার তিনটি বাড়ীতেই পুলিশ তান্ডব চালিয়েছে। ইতিমধ্যে আমার ড্রাইভার ও দারোয়ানকে আটক করেছে পুলিশ। কয়েকদিন আগে নতুন নিয়োগ দেওয়া দারোয়ানকেও গত গভীররাতে মারধর করে আটক করে নিয়ে যান।
মহানগর দক্ষিণের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান জানান, গত গভীররাতে ঢাকা মহানগর বিএনপির অনেক নেতার বাসায় তাদের আটকের জন্য পুলিশ তল্লাশি চালায়। তল্লাশীকালে নেতাদের বাড়ীতে পুলিশ ভাংচুর চালায় বলে অনেক আমাদের কাছে অভিযোগ করেছেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments