স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র (ডিআরইউ) ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই, ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উৎসব চলে। ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ আয়োজনে ছিল আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, গাব, ড্রাগন, জাম্বুরা, আমড়া, লটকন, কামরাঙ্গা, আমলকি, কলা, করমচা, বাঙ্গি, তরমুজ ও পেঁপেসহ ১৬ পদের বাহারি ফল।
সম্মিলিতভাবে ফল উৎসবের উদ্বোধন করেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের সহযোগিতাকারী প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন ফল উৎসব ২০২৫ এর আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার। ফল উৎসবের সদস্য সচিব ছিলেন কল্যাণ সম্পাদক রফিক মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম ও সুমন চৌধুরীসহ সংগঠনের সদস্যবৃন্দ।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments