স্টাফ রিপোটার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৪৫ ও ৪৬নং ওয়ার্ড শাখার ১০ম সম্মেলনে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেছেন, বিদ্যমান স্বৈরাচারী সরকার দেশব্যাপী সর্বত্র ফ্যাসিবাদী জুলুম বিস্তৃত করেছে। ক্ষমতা কেন্দ্রের মডেলকে অনুসরণ করে রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী ক্ষমতাকেন্দ্র গড়ে উঠেছে। তিনি সম্প্রতি ধর্ষণবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী দেয়ালচিত্র আঁকার দায়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের প্রসঙ্গ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘ফ্যানাটিক’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রের ÿমতা কেন্দ্রের চরিত্রকে অনুকরণ করে ধর্ষণবিরোধী আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে বঙ্গবন্ধুকে ব্যবহার করছে। ÿমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ লোমহর্ষক ধর্ষণকাÐ ঘটিয়েছে। ধর্ষকদের মদদ দেয়ার অভিযোগ খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এমনকি শিÿাঙ্গণকে নিরাপদ রাখার দায়িত্ব অবহেলার দায়ে প্রশাসনকে অভিযুক্ত করছে শিÿার্থীরা। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু উন্মাদনা তৈরির অপচেষ্টা চালিয়ে আন্দোলনের নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও কারান্তরীণ করার নীলনকশা এঁকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি আরও বলেন, লুটপাট-হত্যা-ধর্ষণ ইত্যাদি অপকর্মের ঢাল হিসেবে সর্বত্র যেভাবে ভাবমূর্তি রÿার অপরাজনীতি চালু করা হয়েছে এটা ফ্যাসিবাদের লÿণ। তিনি ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তরিত করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের পতন ভিন্ন অন্য কোনো বিকল্প দেশের মানুষের সামনে অবশিষ্ট নেই।
আজ শুক্রবার বিকেল ৪টায়, পুরান ঢাকার ধূপখোলা মাঠের দক্ষিণ প্রাঙ্গণে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের ৪৫-৪৬নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, ঢাকা দক্ষিণের সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, সিপিবি নেতা বিকাশ সাহা, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৪৫-৪৬নং ওয়ার্ড শাখার সম্পাদক হামিদুর রহমান ইকবাল, সিপিবি নেতা পরেশ মজুমদার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
সব মন্তব্য
No Comments