স্টাফ রিপোটার: নৃত্যের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উৎসব আয়োজন করেছে। শুদ্ধভাবে নৃত্যচর্চায় উব্দুদ্ধ করার লক্ষ্যে জেলা, বিভাগ পর্যায় ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকেও অংশগ্রহণ করছে অর্ধশতাধিক নৃত্যদল। শিল্পের মাধ্যমে, শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গনজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্টপোষকতা প্রদানের লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন। ৬ দিনব্যাপী জমজমাট এ আয়োজনের পর্দা উঠলো আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
২২ অক্টোবর রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে সূচনা হলো ‘গণজাগরণের নৃত্য উৎসব’ এর । ১ম দিনের পরিবেশনায় অংশ নেয় ৯ টি নৃত্যদল । দেশের ৬৭ টিসহ মোট ৭৫ টি নৃত্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবে ৪ টি নৃত্যদল। জাকজমকর্পূণ এ নৃত্য উৎসবের উদ্বোধনী দিনে ছিলো বিভিন্ন দলের পরিবেশনা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি বলেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মধ্যে ভালো চিন্তা ও শুভ বোধ সৃষ্টির লক্ষ্যেই নৃত্য উতসবের এ আয়োজন।’
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments