উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা বাবার পরে বড় ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২ টায় সন্ত্রাসীদের হামলায় নিহত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারের পরে বড় ছেলে বিপ্লব তালুকদার(৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। বিষয়টি নিশ্চিত করে নিহতর মামা সিরাজুল হক জানান, ২৯ জুলাই সকালে জমিজমার বিরোধের জেরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৫জনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। ওই দিন শেবাচিম হাসপাতালে নেয়ার পথে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার নিহত হন। আহত পরিবারদের ভিতর বিপ্লব তালুকদার ও তার স্ত্রী রোজিনা আক্তার, ভাই সোহাগ তালুকদারের অবস্থা অশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পরে আহত বিপ্লব তালুকদারমৃত্যু বরন করেন। বর্তমানে স্ত্রী রোজিনা ও তার ভাই সোহাগ তালুকদার সিসিইউতে রয়েছে। বিপ্লবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদান্তাধীন রয়েছে। ইতিমধ্যে এজাহার নামীয় ৪জন আসামীকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments