পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে জেলার আটোয়ারী উপজেলায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আটোয়ারীর গোল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা সভাপতি আনছার আলী মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহ-সভাপতি নাজিমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল। উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মখলেছুর রহমানসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। বক্তাগন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগষ্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্র-জনতার সরকারের প্রতি অকুন্ঠ সমর্থন জানান এবং বাংলাদেশ জাসদের নীতি আদর্শ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সঠিক প্রগতিশীল ধারার রাজনৈতিক দল বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধানের নেতৃত্বে বাংলাদেশ জাসদএর পতাকাতলে সমবেত হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শুরু হওয়ার আগে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের মাঝে বাংলাদেশ জাসদএর লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments