ডেস্ক রিপোর্ট : স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপিকে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র’’ পদকে ভূষিত করা হয়েছে।
সংগঠনের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক গত ১৯ জুন, ২০২২ প্রতিমন্ত্রীকে পত্রের মাধ্যম পদক প্রদানের বিষয়টি প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
আগামী ২৭ জুন বিকেল ৫টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস এর ৫০ তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রপতি ও চীফ স্কাউটস মো. আবদুল হামিদ এ পদক প্রদান করবেন।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী জানান, স্কাউট আন্দোলন শিশুদের নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়নতা, দেশপ্রেম, সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টিতে বিশাল ও বিরাট ভূমিকা পালন করে। তাই শিশুদের মাঝে এসব গুনাবলী অর্জন করতে স্কাউট আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে; এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি পদক প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটসের প্রতি আন্তিরক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাউটসের সর্বোচ্চ পদক অর্জন করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments