কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি কলারোয়া গৃহবধু হত্যার ঘটনায় ৭জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন-সাতক্ষীরার শ্যামনগর থানার আবাদচন্ডিপুর গ্রামের মৃত কফিলউদ্দীন গাজীর ছেলে সামসুর গাজী। তিনি গত (২০জুন) সকালে ৩০২/ ৩৪/ ৫০৬ দ:বি: ধারায় সাতক্ষীরার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে ওই মামলাটি দায়ের করেন। যার মামলা নং-সিআর-২০৩/২৩। এই মামলার আসামীরা হলো- উপজেলার শ্রীপতিপুর গ্রামের শেখ মনিরুল হুদার ছেলে মানিক, মৃত কানাই শেখের ছেলে শেখ আব্দুল হাই, জালালাবাদ গ্রামের আবু দাউদ এর ছেলে তরিকুল ইসলাম, মির্জাপুর গ্রামের রাশেদুজ্জামানের ছেলে নয়ন হোসেন, শ্রীপুতপুর গ্রামের মৃত নুর ইসলাম ধাবকের ছেলে মারুফ হোসেন, শেখ মনিরুল হুদার ছেলে বিপ্লব হোসেন ও শেখ আমজাদ হোসেনের ছেলে শেখ সবুজ।
মামলার বাদী সামসুর গাজী বলেন-তার কন্যাকে ইসলামিক সরিয়াত মোতাবেক কলারোয়া উপজেলার আলহাজ্ব আব্দুল হাই এর ছেলে আহসান ওরফে হাসান এর সাথে বিবাহ দেন। বিয়ের পর থেকে তাদের কোল জুড়ে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান জন্ম নেয়। তাদের সংসারও ভাল চলছিলো। তিনি আরো বলেন-তার জামাই একটু হাবাগোবা প্রতিবন্ধী টাইপের। কিন্তু জামাই এর প্রায় ১২/১৪ কোটি টাকার সম্পদ আছে। সেই কথা চিন্তা করে আমার কন্যাকে বিয়ে দেই। বিয়ের পর থেকে আমার কন্যা ফতেমার উপর কু-নজর পড়ে শেখ মানিক ও শেখ আব্দুল হাই এর। এর পর থেকে তারা বিভিন্ন সময় খারাপ কথা বলে কু-প্রস্তাব দেয়। এতে তার কন্যা
তাদের কথায় কান না দিয়ে জমি জমা দেখা শুনা শুরু করে। এতে তারা জমি ফাকি না দিতে পেরে আমার কন্যাকে দুনিয়া থেকে সরাইয়া দেয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে ঘটনার দিন আমার কন্যাকে আসামীদ্বয় দলবদ্ধ হয়ো লাঠি সোটা দিয়ে বেধড়ক মারপিট করে গলা টিপি ধরে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ঘরের পিছনে আমগাছে ঝুলাইয়া দেয়। বর্তমানে মামলাটি সাতক্ষীরা সিআইডি কে ৯ আগষ্ট-২৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments