ডেস্ক রিপোর্ট: মাত্র ৫০ টাকায় বাংলাদেশ-শ্রীলংকার দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলা মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।
আজ সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (জেটএসিএস) শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, আন্তর্জাতিক স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা নির্ধারন করা হয়েছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ‘হোম অব ক্রিকেটের’ গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দান ও সাউর্দান স্ট্যান্ড ১০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে।
ম্যাচের একদিন আগে টিকিট বিক্রি শুরু হবে। চট্টগ্রাম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকা বিটাক মোরে এবং মিরপুর স্টেডিয়ামের টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।
এদিকে সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে কাজী এন্টারপ্রাইজের নাম ঘোষণা করা হয়েছে এবং পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন। সিরিজটির শিরোনাম হবে ‘মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাওয়ার বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২২ পাওয়ার্ড বাই ওয়ালটন’।-বাসস
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments