স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম মঙ্গলবার সকালে আদালতে মরদেহ উত্তোলনের আগের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আদেশ প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।
এর আগে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ২৪ মে মরদেহ কবর থেকে তোলার অনুমতি দিয়েছিলেন।
পুলিশের আবেদনে বলা হয়, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান শাহর মরদেহ আবার কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সালমান শাহর মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং ভাই শাহরান শাহ নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসায় সালমান শাহর সঙ্গে দেখা করতে যান। তখন তার স্ত্রী সামিরা হক এবং কর্মচারী আবুল তাদের জানান, সালমান শাহ ঘুমিয়ে আছেন। বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে ফোন করে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তাঁরা দেখেন, সালমান শাহ শয়নকক্ষের খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে তাঁকে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। ঘটনার ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই মরদেহ উত্তোলনের অনুমতি চাওয়া হয়েছিল, যা আজ বাতিল হলো।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments