ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ী মেলায় এ ঘটনা ঘটে।
নিহত কাশেম উপজেলার মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে বলে জানা যায়।
আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে কাসেম, মিলনসহ কয়েকজন বন্ধু জয়ঝাপের ইমামবাড়ী মেলায় নৌকাবাইচ দেখতে যান।
এসময় তাদের সঙ্গে এক তরুণী ছিল। ওই তরুণীকে জয়ঝাপ এলাকার কয়েকজন যুবক বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।
এর প্রতিবাদ করলে কিছু বখাটে যুবক কাশেম বেপারীর বুকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মিলনকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের পেছন দিকে কোপানো হয়। পরে তাকেও উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল এই প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments