আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুভ উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জুলফিকার হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী এ হাঁস খেলা দেখতে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে ধরে রাখতে এবং যুবসমাজকে বিনোদনের সুযোগ করে দিতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments