স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের জন্য ৪৯ হাজার ৯০৪ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার ( ১৯ মে ) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিন এতথ্য জানিয়েছেন।
হল্পডেস্ক সূত্র থেকে আরও জানাগেছে, রবিবার দিবাগত রাত পর্যন্ত মোট ১২৬টি ফ্লাইট সৌদি পৌঁছান। এতে পবিত্র হজ পালনের জন্য ৪৯ হাজার ৯০৪ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৩২১ জন হজযাত্রী রয়েছে। এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৪০টি ভিসা ইস্যু করা হয়েছে।
আরও জানাগেছে, ১২৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬৩ টি, সৌদি এয়ারলাইন্সে ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি মৌসুমে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী।
গত ২৮ এপ্রিল দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশী হজযাত্রী নিয়ে প্রথম ফ্রাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। এর মধ্যে দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিক হজযাত্রা শুরু হয়।
এরআগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। হজ কার্যক্রমের উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এবছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এদেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮ টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা প্রদান করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ত্যাগ ও উৎসর্গের মহিমায় সারাদেশে আজ বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ১০ জিলহজ মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালন করছে ধর্মপ্ ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করায় ঈদের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন সারাদেশে ...
স্টাফ রিপোর্টার:ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। সরকারের সিদ্ধান্তে মহিষটিকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় রাখা হচ্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ...
সব মন্তব্য
No Comments