ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কের সদর উপজেলার কোড্ডায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। তারা দু'জন মোটরসাইকেল আরোহী ছিলেন।
নিহতরা হলেন শাহীন মিয়া (৪৮) ও চঞ্চল (৩৮)। শাহীনের বাড়ি সদর উপজেলার উলচাপাড়া ও চঞ্চলের বাড়ি পৌর এলাকা মধ্যপাড়া। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অটোরিকশায় থাকা কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোড্ডা এলাকায় মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন বেরিয়ে এসে দেখে মোটর সাইকেলে আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন এবং দুজনই মৃত। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। তবে ঘটনাস্থল জেলা সদর হওয়ায় সেখানকার পুলিকে খবর দেওয়া হয়েছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments