দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতারা নৌকা প্রতীকে বা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ভোট দেওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পরাজয় বা ভরাডুবি ঘটেছে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী আবিদ হাসান মন্টি। আজ শনিবার দুপুর ১টায় রিফায়েতপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাদারণ সম্পাদক আবিদ হাসান মন্টি লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগে উল্লেখ করেন, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুরে ১৪ ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়া হয়, যাহারা দৌলতপুর উপজেলা কমিটির বিভিন্ন পদে অধিষ্ঠিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভোটের দু’দিন আগে দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ দৌলতপুর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের পদধারি নেতারা আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কা প্রতীকের পক্ষে ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাঠে নামে। যার ফলে উপজেলা ব্যাপি সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ব্যাপক পরাজয় ঘটে এবং ১৩ ইউনিয়নে তাদের ৩ ও ৪ নম্বরে অবস্থান হয়। এমতাবস্থায় দৌলতপুর বিএনপি’র সাংগঠনিক অস্তিত্ব হুমকি মুখে পড়ে। দৌলতপুর বিএনপি’র সাংগঠনিক নৈতিকতার অবক্ষয়ের কারণে জনপ্রিয় নেতাদের ভরাডুবির বিষয়টি ও বার বার নৌকা মার্কায় ভোট দেওয়ার বিষয়টি উল্লেখ করে কুষ্টিয়া জেলা বিএনপি কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি’র মহাসচিবের সুদৃষ্টি করেন আবিদ হাসান মন্টি, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিগত বিষয়গুলি সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয় এমন জোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে দৌলতপুর বিএনপি’র সহ-সভাপতি ও সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী আকবর হোসেনসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments