বিশেষ প্রতিনিধি, নেপাল: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ।
বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
দুই দল ফাইনালে মুখোমুখি হয়ে প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৫২ মিনিটেন মনিকা চাকমার গোলে বাংলাদে লিড নেয়। চার মিনিটের মাথায় নেপালের আমিশা কার্কি গোল করলে সমতায় ফিরেন। ১-১ গোলে চলতে থাকা লড়াইয়ে ৮১ মিনিটের মাথায় ঋতুপর্না চাকমার দুর্দান্ত গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। বাকি সময় আর নেপাল কোন গোল পরিশোধ না করতে পারায় টানা দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তোলে বাংলাদেশের নারী বাহিনী।
২০২২ সালে একই স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারেরমত সাফের শিরোপা ঘরে আনে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
সব মন্তব্য
No Comments