বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে গলায় চুইংগাম ও লিচু আটকে রমজান নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার শিকারপুর ইউপির জয়শ্রী গ্রামের সিকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ বিষয়ে ওই শিশুর নিকটাত্মীয় শাহাদাত সিকদার জানান, গত শুক্রবার তার বোনের বিবাহ হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকালে তার বোন এবং দুলাভাইকে নাইয়র আনা হয়। সেই সুবাদে আত্মীয়-স্বজনদের নিয়ে তাদের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রাম থেকে তার ফুফাতো ভাই হেমায়েত হাওলাদার শিশুপুত্র রমজানকে নিয়ে আসেন। সন্ধ্যার দিকে হেমায়েত তার ছেলে রমজানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তা সংলগ্ন দোকানে যায় এবং ছেলেকে চুইংগাম ও লিচু কিনে দেয়। সেই চুইংগাম খাওয়ার একপর্যায়ে চুইংগামটি শিশু রমজানের গলায় আটকে যায়। কিন্তু বাবা হেমায়েত বিষয়টি খেয়াল না করে উল্টো ছেলের মুখে লিচু (কোম্পানির তৈরিকৃত) দিলে সেটিও গলায় আটকে পড়ে। এসময় শিশুটি শ্বাসকষ্টে অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমাইয়া আক্তার বলেন,গলায় চুইংগাম ও লিচু একসাথে আটকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যাওয়ায় শিশু রমজানের মৃত্যু হয়েছে।
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
সব মন্তব্য
No Comments