ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৭ অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ শুভক্ষণে আমি আমাদের সকল শ্রদ্ধেয় প্রবীণ নাগরিককে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এবছর দিবসটির প্রতিপাদ্য-‘Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-being, Our Rights’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
প্রবীণরা কোনো সমাজের বোঝা নন, তাঁরা হলেন জীবন্ত ইতিহাস। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতায় নিহিত রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দিকনির্দেশনা। আমরা স্বপ্ন দেখি একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার, যেখানে প্রতিটি মানুষের কর্ম ও মর্যাদা নিশ্চিত হবে। এই স্বপ্ন পূরণে আমাদের প্রবীণরাই হতে পারেন অন্যতম চালিকাশক্তি। তাঁদের অভিজ্ঞতা আমাদেরকে সংকটে নতুন পথ দেখাবে, তাঁদের দিকনির্দেশনা তরুণদের করবে আত্মবিশ্বাসী।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে চলেছি তা বাস্তবায়নে প্রবীণদের অন্তর্দৃষ্টি ও কর্মদক্ষতাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রবীণরা যেন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সামাজিক সমস্যাগুলোর সমাধানে কাজ করতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রবীণদের জন্য একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ তৈরি করে দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আসুন, আজকের এই দিনে আমরা প্রবীণদের আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের সক্রিয় অংশীদার হিসেবে বরণ করে নেই। গড়ে তুলি এমন এক পৃথিবী, যেখানে প্রতিটি মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মানিত ও পরিপূর্ণ জীবনযাপন করবে।”
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
সব মন্তব্য
No Comments