মোংলা থেকে মো. নূর আলমঃ শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় মোংলা বন্দরে আমানি হওয়া বিদেশি মদের একটি চালান জব্দ করা হয়েছে। মোংলা কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে এই চালান জব্দ করে। তবে এরসাথে কোন চক্রকে আটক করা যায়নি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার এ তথ্য জানিয়ে বলেন, এদিন দুপুরে পণ্যভর্তি কন্টেইনার কায়িক পরীক্ষণের সময় বিপুল পরিমান মদ পাওয়া যায়। কিন্তু মদের পরিবর্তে ওই কন্টেইনারে আসার কথা ছিল চুনা পাথর (কুইক লাইম)। সংশ্লিষ্ট আমদানিকারক ফাহাদ ট্রেডিং এই মিথ্যা ঘোষনা ও শুল্ক ফাঁকি দিয়ে মোংলা বন্দরে এই চালান আনে বলেও জানান কমিশনার।
মোংলা কাস্টমস কমিশনার আরও বলেন, গত ১৫ মার্চ সিঙ্গাপুর পতাকাবাহী এম ভি কোটারিয়া জাহাজ মোংলা বন্দরে কন্টেইনার নিয়ে আসে। ওই আমদানি কারক প্রতিষ্ঠান বন্দর জেটিতে আনা কন্টেইনার ভর্তি মাল ছাড় না করাতে বন্দরের ট্রাফিক বিভাগ থেকে ওই কন্টেইনারের মালালাম নিলামে তোলার জন্য কাষ্টমকে পত্র প্রদান করে। যার প্রেক্ষিতে কাষ্টম কর্তৃকপক্ষ ওই কন্টেইনারের পণ্য ইনভেন্টরী করার উদ্দেশ্যে মঙ্গলবার কন্টেইনারটি খুললে কন্টেইনারের মধ্যে চুনা পাথরের (কুইক লাইম) পরিবর্তে ৭২৯ কার্টুন মদ পাওয়া যায়। প্রতি কার্টুনে ১২ টি করে বোতল আছে বলেও জানান তিনি।
এদিকে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার দুপুরে মদের চালান উদ্ধারের সময় বন্দর জেটিতে মোংলা কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তা, মোংলা থানা পুলিশ, গোয়ান্দা বিভাগ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments