ডেস্ক রিপোর্ট: বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও দেশের অন্যতম জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১২ জুলাই, শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধূরীর সভাপতিত্বে এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় এফএফএসবির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি গত ১২ ফেব্রুয়ারি প্রয়াত হন। এফএফএসবির সভাপতির দায়িত্ব পালনরত অবস্থায় স্থপতি লাইলুন নাহার স্বেমির প্রয়াণের ৫ মাস পর দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্বদানের জন্য এফএফএসবির নতুন সভাপতি নির্বাচিত হলেন বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও দেশের অন্যতম জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকীর্তি ‘সূর্য দীঘল বাড়ী’ এর অন্যতম নির্মাতা হিসেবে মসিহউদ্দিন শাকের খ্যাতিমান। তিনি ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন। গত শতাব্দীর ষাটের দশক থেকে তিনি চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্র বিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্রিক সকল বুদ্ধিবৃত্তিক তৎপরতায় ব্যপ্ত ছিলেন। এফএফএসবির নবনির্বাচিত সভাপতির দায়িত্বগ্রহণের আগপর্যন্ত তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments