রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার নৌ-তরীতে চড়ে এর শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘সরকার পর্যটনকে জনপ্রিয় করতে, ‘একটি গ্রাম একটি পণ্য’-এর আদলে, ‘সাংস্কৃতিক গ্রাম’ গড়ে তুলতে চায়।
এ লক্ষ্যে বরিশাল-ঝালকাঠির মৃৎশিল্প ও পাটি শিল্পকে ঘিরে পরিকল্পনা ইতোমধ্যে এডিবিতে দেওয়া হয়েছে।
ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান, বরিশাল ও ভোলার নদ-নদী ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনায় বেসরকারি উদ্যোগে তৈরি পর্যটন বোট ‘কুইন অব উলানিয়া’ একটি অসাধারণ উদ্যোগ।
আশা করছি, অন্য সবাই এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন।’
অনুষ্ঠানে ‘কুইন অব উলানিয়া’ পর্যটন বোটের স্বত্বাধিকারী সৈয়দ রাজিউর রহমান চৌধুরী বলেন, ২০২৫ সালের ২৭ জুন কুষ্টিয়া থেকে এই ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি সংগ্রহ করা হয়েছে।
পরে সংস্কার করে ২০২৬ সালের ১৪ এপ্রিল চলাচলের উপযোগী করা হয়।
‘এখানে সবকিছুই ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা এই বোটটি শুধু সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যটনের জন্যই ব্যবহার করব না, চিকিৎসা ক্যাম্প, আই ক্যাম্প, কিডনি ক্যাম্পসহ দুর্গম চরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্যও এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে,’ বলেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, সরকার এই নৌ-তরীর বিশেষ সুবিধা ব্যবহার করে শিশুদের শিক্ষামূলক নানা কার্যক্রম পরিচালনা করতে পারে।
পরে ‘কুইন অব উলানিয়া’ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গদের নিয়ে কীর্তনখোলা নদীতে ভ্রমণ শেষে আবার বরিশাল নদীবন্দরে ফিরে আসে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments