দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার মানিকদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার মো. শাহেদ কামাল, ডাক্তার সাবিয়া সুলতানা, হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার'র চেয়ারম্যান মো. শাহীন আলম লিটন, ব্যবস্থাপনা পরিচালক, রাকিবুল ইসলাম সুমন, পরিচালক ডাবলু আক্তার শাওন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে ডাক্তার পরামর্শ, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ, ডায়বেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করে হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোছা. মিতা আক্তার লিজা। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্য়ক্রমে সহযোগিতায় ছিলেন, শারমিন আক্তার, আফরোজা খাতুন, রনি ইসলাম, তানভীর, আদর, শিমুল। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শ করেন, গণমাধ্যম কর্মী রাজু আহম্মেদ, আহাদ আলী নয়ন ও দৌলতপুর ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সবুর মোল্লা। ফ্রি মেডিকেল ক্যাম্পে দৌলতপুরের বিভিন্ন এলাকার কয়েক শত নারী পুরুষ চিকিৎসা সেবা নেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments