মো.পাভেল ইসলাম রাজশাহী : আগামী জাতীয় সংসদ নির্বাচনকেই ভন্ডুল করার জন্য বিএনপি অসাংবিধানিক অগণতান্ত্রিক দাবিগুলো সামনে নিয়ে আনছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী জনসভা স্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জনসভা স্থল পরিদর্শন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রহমান বলেন, তত্বাবধায়ক সরকারের দাবিটা হলো অসাংবিধানিক এবং অপরাজনীতিক শকিকে ক্ষমতায়ন করা। সেই ক্ষমতার সাথে তাদের ভাগবাটয়ারার প্রশ্ন আছে। কোনদিনও বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারেনি। ১৯৯১ সালেও তারা কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছিল। ২০০১ সালে গ্যাস দেয়ার মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে।
তিনি আরও বলেন, আমরা মনে করি কোন সুষ্ঠু নির্বাচনে বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হবে না। তাই এই নির্বাচনকেই ভন্ডুল করার জন্য এ ধরণের অসাংবিধানিক অগণতান্ত্রিক দাবিগুলো সামনে নিয়ে আসে। তাদের এই দাবিকে এদেশের মানুষ পাত্তা দিচ্ছে না, আমলে নিচ্ছে না। নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন হবে। সে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ইতিহাস মুছে ফেরতে ও সত্যকে আড়াল করতেই বিএনপির জন্ম হয়েছে। তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে। জাতীর পিতা বঙ্গবন্ধুর নাম মুঝে ফেলার চেষ্টা করেছে। মুক্তিযোদ্ধাদের বিলিন করে দিয়েছিল বিএনপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহীর আগমন উপলক্ষে বিএনপি নেতারা মিথ্যাচার করছে; অসত্য তথ্য দিচ্ছে। এখানে বিএনপি আমাদের কাছে কোন বিষয় নয়। আমরা বিশ্বাস করি বিএনপি লোকেরাও এই জনসভায় উপস্থিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ড, আখতার জাহান, সংরক্ষিত আসনের এমপি আবিদা আনজুম মিতা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments