স্টাফ রিপোর্টার: ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করা দেশের কোনো ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রূপনগরে ঢাকা–১৬ ও ১৪ আসনের মনোনীত প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মসজিদে গিয়ে ধর্মের নামে রাজনীতি করা, মিথ্যাচার ছড়ানো ও প্রোপাগান্ডা চালানো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। এরা গুপ্ত সংগঠনের মতো কাজ করে, যাদের কোনো সক্ষমতা নেই।"
১৯৭১ সালের উদাহরণ টেনে তিনি বলেন, “রাজাকাররা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা–বোনের সম্মানহানি করেছে। সেই ধারার অনুসারীরা আজও সক্রিয়। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করে তিনি আরও বলেন, “যারা পিআর ও গণভোট নিয়ে কান্নাকাটি করছে, যারা ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করছে—তাদের থেকে সাবধান হতে হবে। ধর্মকে বেচাকেনা করলে ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।”
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, আইনের শাসনসহ মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।”
রূপনগর থানার ৭ নং আঞ্চলিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুনের সভাপতি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ঢাকা-১৪ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু,জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার আলোচিত শহিদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হুমায়ুন কবির রওশান, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জি মজিবুল হক, অলিউল হাসানাত তুহিন, খান মুরাদ হোসেন, রিয়াজুল ইসলাম, থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা শাহআলম মোল্লা, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রওশন, সাধারণ সম্পাদক সাজেদুল আলম টুটুল, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক খোকন মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, মিরপুর থানা ১১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আফজাল হোসেনসহ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments