কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সুমন খান (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ী উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। সে ওই গ্রামের মো.মজিদ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঘটনার দিন সকালে ওই ইউনিয়নের মনোহরপুর গ্রামে এক দোকানের সামনে উপুর হওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার (ওসি)তদন্ত আসাদুর রহমান বলেন, মৃত যুবকের মুখমন্ডলসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments