ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া আলোচিত পাঠাও চালক শওকত আলম সোহেল উপহার হিসেবে পাচ্ছেন একটি নতুন মোটরসাইকেল।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন তাকে মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জা হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দিই। পরে তারা নিজেদের সুবিধামত তা কিস্তিতে পরিশোধ করেন। তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে, আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব। আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দেব।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments