স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সারাদেশের সব দোকান, বাণিজ্যিক বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে জরুরি সেবা খাত। এর মধ্যে কাঁচাবাজার, ফার্মেসি, হোটেল এবং অন্যান্য প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে ইতিবাচক প্রভাব পড়বে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলসহ সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশালে সরকারি সফরে যাচ্ছেন ১৩ জুলাই।ঐদিন বরিশাল পৌঁছে মহানগরীর পাশে বহমান কীর্তনখোল ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। প্রধানমন্ত্রী তারেক র ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙ্গামাটির বাঘাইছড়ির ‘সাজেক ভ্যালি’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ ...
সব মন্তব্য
No Comments