চট্টগ্রাম অফিস: খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব বিজু উৎসব। চৈত্র মাসের শেষ প্রান্তে আয়োজিত এই উৎসবের সূচনা হয়েছে ঐতিহ্যবাহী হারি বিজুর মাধ্যমে।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে ত্রিপুরা নারীরা দলবদ্ধভাবে নদী ও জলাশয়ের তীরে সমবেত হন। তারা বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, অলকানন্দ, জবা সহ নানা ফুল এবং নিজ হাতে বোনা নতুন কাপড় দেবী গঙ্গার উদ্দেশ্যে জলে ভাসান। এই আচারটির মাধ্যমে পুরোনো বছরের দুঃখ-গ্লানি দূর করে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নেওয়া হয়।
ত্রিপুরা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখে পালিত হয় হারি বিজু, যা তিনদিনব্যাপী বিজু উৎসবের প্রথম দিন। পরদিন মূল বিজু এবং শেষ দিন বিজু সংক্রান্তি উদযাপন করা হয়।
এদিকে, চাকমা সম্প্রদায়ের কাছেও একই সময়ে বিজু উৎসব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। আজ তাদের মূল বিজুর দিন। এদিন ঘরে ঘরে অতিথি আপ্যায়নের আয়োজন থাকে। বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী “পাঁজন” বা “পাচন” তরকারি, যা কমপক্ষে ৩০ থেকে ১০০ ধরনের সবজি মিশিয়ে রান্না করা হয়। স্থানীয়দের বিশ্বাস, এই মিশ্র সবজির খাবারটি পুষ্টিগুণে ভরপুর এবং ঔষধি গুণসম্পন্ন।
উৎসবের অন্যতম বৈশিষ্ট্য হলো উন্মুক্ত আতিথেয়তা—এদিন কাউকে আলাদাভাবে নিমন্ত্রণ করার প্রয়োজন হয় না। যে কেউ যেকোনো বাড়িতে গিয়ে অংশ নিতে পারেন উৎসবের আনন্দে। অপরিচিত অতিথিকেও সম্মানের সঙ্গে আপ্যায়ন করা হয়।
বর্তমানে পার্বত্য অঞ্চলে বিজু শুধুমাত্র পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই; এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাঙালি সম্প্রদায়ের মানুষও এতে অংশ নিয়ে পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে।
তিনদিনব্যাপী এই উৎসবের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনকে বরণ করে নিচ্ছে পাহাড়ের মানুষ।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments