স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো স্বল্পমেয়াদি ইসলামী শরিয়াহভিত্তিক বন্ড ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ ইস্যু করতে যাচ্ছে সরকার। ৯ মাস বা ২৭৩ দিন মেয়াদি এই ইজারা সুকুকের মাধ্যমে বাজার থেকে ৫ হাজার ৫০০ কোটি টাকা তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করা যাবে। ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, বিমা কোম্পানি ও করপোরেট প্রতিষ্ঠান এতে অংশ নিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’র বিপরীতে সুকুকটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে। আগামী ২৮ জুন রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে অনলাইনে নিলাম অনুষ্ঠিত হবে। সফল বিডারদের অনুকূলে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ একই দিন বিকাল ৪টায় তাদের নিজ নিজ আইডিতে দেখা যাবে।
এই সুকুকের মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের ২৯ মার্চ পর্যন্ত। বিনিয়োগকারীদের বার্ষিক ৯ দশমিক ৩৬ শতাংশ হারে এককালীন মুনাফা প্রদান করা হবে। সে হিসেবে ৫ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুকে ভাড়া বাবদ মোট ৩৮৫ কোটি ৪ লাখ টাকা পরিশোধ করা হবে। মেয়াদ শেষে মূল অর্থের সঙ্গে এককালীন মুনাফা পরিশোধ করা হবে।
বিনিয়োগকারীরা যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের হিসাবের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে যাঁরা প্রথমবার সরকারি সুকুকে বিনিয়োগ করবেন, তাঁদের আবেদন করার আগে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সুকুক ইনভেস্টর (এসআই) আইডি খুলতে হবে। নতুন বিনিয়োগকারীদের ২৫ জুনের মধ্যে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআইআইডি খোলার কাজ সম্পন্ন করতে বলা হয়েছিল। আগে সরকারি সুকুকে বিনিয়োগ করে এসআই আইডি নেওয়া থাকলে নতুন করে আইডি খোলার প্রয়োজন হবে না।
সরকারি সুকুক বিনিয়োগে কর সুবিধাও রয়েছে। মুনাফা বা ভাড়া বিতরণের সময় মাত্র ৫ শতাংশ উৎস কর কর্তন করা হয়, যা সাধারণ করদাতাদের জন্য চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য হতে পারে। এছাড়া ব্যাংকে টাকা রাখলে বছর শেষে আবগারি শুল্ক কাটা হলেও সরকারি সুকুকে বিনিয়োগ সম্পূর্ণ আবগারি শুল্ক মুক্ত। মেয়াদের আগে টাকার প্রয়োজন হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি বন্ড মার্কেটে অথবা এজেন্টের ওটিসি কাউন্টারে সুকুক বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করা যাবে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments