স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে পাশ করেনি নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। এসব দলের আবেদনে রয়েছে ত্রুটি-বিচ্যুতি। ঘাটতি ডকুমেন্ট আবেদনকারি দলগুলােকে চিঠি দিবে কমিশন।
মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তীধাপে অন্যদলগুলোকে চিঠি দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে যেসব দল ক্রুটি-বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে।
এরআগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগোর কাজ থেকে আবেদন গ্রঞণের জন্য গণবিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু কয়েকটি দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করেন।
ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক বাছাইয়ে কোনটিই উত্তীর্ন হতে পারেনি। তাই প্রথমধাপে ৬২টি দলকে সংশোধনের জন্য চিঠি দেওয়া হচ্ছে। পরেরধাপে ৮২টি দলকে চিঠি দেওয়া হবে।
রংপুর অফিস: রাজনীতির নামে কোনো সংঘাত বা হানাহানি নয়, বরং আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বা ...
স্টাফ রিপোর্টার: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখলের অধিকার নিশ্চিত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত ...
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
সব মন্তব্য
No Comments