ডেস্ক রিপোর্ট: যৌথভাবে ভারতের সঙ্গে ২০৩১ পুরুষ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে আজ।
এর আগে ভারত ও শ্রীলংকার সঙ্গে যৌথভাবে ২০১১ সালের ওয়ানডে এবং ২০১৪ টি-২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ১৪ দল নিয়ে সাদা বলের এই ইভেন্টের আয়োজন করা হবে বলেও নিশ্চিত করেছে আইসিসি। ১১টি পুর্ন সদস্য দেশের পাশাপাশি অংশ নিবে তিনটি সহযোগী সদস্য দেশ। ১৪ দল নিয়েই এই সময়ের মধ্যে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পশাপাশি পুরুষদের চারটি টি-২০ বিশ্বকাপ ও দুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হবে।
যৌথভাবে প্রথমবারের মত ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাস্ট্রে কখনো অনুষ্ঠিত হয়নি আইসিসির বড় কোন ইভেন্ট অনুষ্ঠিত হয়নি। যুক্তরাস্ট্রের সঙ্গে সহ আয়োজক হিসেবে থাকবে ২০১০ বিশ্বকাপ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
আট মাস পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান। ১৯৯৬ সালের পর পাকিস্তানের মাটিতে এটি হবে প্রথম বড় কোন বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট।, ১৯৯৬ সালে শ্রীলংকা ও ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল পাকিস্তান। ২০২৬ সালে ভারত ও শ্রীলংকা যৌথভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। ২০২৭ সালের আগে এটি হবে সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট।
২০২৭ সালের অক্টোবর /নভেম্বরে জিম্বাবুয়ে ও দক্ষিন আফ্রিকার সঙ্গে যৌথভাবে প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে নামিবিয়া। ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২ মাস পর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে ভারত।
২০৩০ সালে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে যৌথভাবে টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে ইংল্যান্ড। ১৯৯৯ সালের পর প্রথম ক্রিকেটের বড় আসরের আয়োজক হবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বর্তমান ক্যালেন্ডারের সর্বশেষ সুচি হচ্ছে ২০৩১ সালের অক্টোবর-নভেম্বর। ওই সময় ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ।
সিলেট অফিস: পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেটে দ্বিতীয় টেস্টেও ৭৮ রানে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। মঙ্গলবার, ১৯ মে ২০২৬, লিসবনের সিদাদে দো ফুতেবোলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনা ...
স্টাফ রিপোর্টার: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনু ...
সিলেট অফিস: সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ধৈর্যশীল সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজ-লিটন দাশের গুরুত্বপূর্ণ জুটিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকে ...
সব মন্তব্য
No Comments