ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের ৩য় বর্ষ পূর্তিকে কালো দিবস অভিহিত করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে।
আজ ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত বক্তব্যে নেতৃদ্বয় বলেন, ১৪ দলের নেতা রাশেদ খান মেনন প্রকাশ্য জনসভায় স্বীকার করেছেন জনগন ভোট দিতে পারেনি বরং ভোটাধিকার হরন করা হয়েছে। নির্বাচন কমিশনও অকপটে দেশব্যাপী রাতে ভোট চুরির কথা স্বীকার করেছেন। ভোট কারচুপি, জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মিডিয়া ক্যু ইত্যাদি সকল বিষয়কে ছাপিয়ে আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভোটের আগের রাতে ভোট বাক্স ভরে রাখার নৈশকালীন নির্বাচনের নতুন ইতিহাসের জন্ম দিয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটার বিহীন নৈশকালীন নির্বাচনে সহযোগিতা করেছে দেশি-বিদেশী অপশক্তি, আমলা, লুটেরা ব্যবসায়ী সামাজিক দুর্বৃত্ত। সকরার এই সব দেশি বৈদেশী শক্তির কাছে নতজানু। সরকারকে পুতুল মাত্র সাজিয়ে রেখেছে এই সব অপশক্তি লুটেরা গোষ্ঠি। তাই জনগনের সরকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই সংগ্রাম জোরদার করতে হবে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments