রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে ব্যটারিচালিত অটো গাড়ীর (বউ গাড়ী) চাকায় পিষ্ট হয়ে মাইশা (৯) নামের চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার সকালে স্বরূপকাঠি-আটঘর কুড়িয়ানা সড়কের আকলম প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাইশা আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী এবং আকলম গ্রামের মিজান ফকিরের কন্যা। বউ গাড়ীর ঘাতক চালক ইয়াসিন পলাতক রয়েছে। দুর্ঘটনার পরে এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে চালকের বিচার দাবী করেন। পরে স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির ও স্থানীয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। জানাগেছে, শিক্ষার্থী মাইশা প্রতিদিনের মতো সকাল ৯টায় পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার পথে দ্রুত গতির বেপরোয়া অটো গাড়ী ( স্থানীয় ভাষায় তিন চাকার বউ গাড়ী) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইশাকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম বইছে।
এ প্রসঙ্গে স্বরূপকাঠি থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments