সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।এরআগে বৃহস্পতিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সে রাতেই তাকে হস্তান্তর করা হয় সাভার মডেল থানায় ।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
র্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে একটি চায়ের দোকান থেকে বদরুল কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গত বছরের ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এদিকে আওয়ামী লীগ নেতা বদরুল আলমকে র্যাব গ্রেপ্তারের পর থেকে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি স্বার্থন্বেষী মহল বিএনপি নেতা-কর্মীদের জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটাতে মরিয়া হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, যেসব ব্যক্তিরা আওয়ামী লীগ নেতা বদরুল আলমের সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে ফেসবুকে কুৎসা রটাচ্ছেন । তারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সাভারের বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ নেতার সঙ্গে জড়িয়ে যেসব বিএনপি নেতা কর্মীর মানহানি করার চেষ্টা করা হচ্ছে তাদের একজন বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যারা মিথ্যা তথ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের মানহানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments