কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ভাল লাভ হবে, এমন আশায় নিয়ে স্বপ্ন বুনছিলেন পটুয়াখালীর কলাপাড়ায় তুরমুজ চাষি মামুন খান। কিন্তু দুর্বৃত্তদের চোখ এড়াতে পারেনি। এ কেমন শত্রুতা ! বুধবার রাতের আধারে ক্ষেতের প্রায় দেড়শ থেকে দুইশ তরমুজ কেটে, ছিড়ে নষ্ট করে ফেলে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ৩৩ কানি নামক এলাকায়।
ÿতিগ্রস্থ তরমুজ চাষি মামুন খাঁন, ধার দেনা করে তিনি ৮ একর জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করেন। এতে তার প্রায় দেড় লক্ষ টাকাধিক টাকা খরচ হয়। কেবলমাত্র ক্ষেতের তরমুজ পরিপক্ব হয়ে উঠতে শুরু করেছে। আর কয়দিন গেলেই তরমুজগুলো বিক্রি করতে পারতেন। কিন্তু ক্ষেতের তরমুজ কেটে, ছিড়ে নষ্ট করে ফেলেছে। তবে এ ঘটনা কে বা করা ঘটিয়েছে তা সঠিক করে বলতে পারেননি তিনি।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments