ডেস্ক রিপোর্ট: সরকার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে থাকা মুহাম্মদ আবদুল্লাহ–এর নিয়োগ বাতিল করেছে। একই সঙ্গে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক বাছির জামাল–কে।
মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বের নিয়োগ বাতিল করে নতুন করে বাছির জামাল–কে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুন এমডি বাছির জামাল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর একাংশের জ্যেষ্ঠ সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একটি জাতীয় দৈনিকে প্রধান প্রতিবেদক হিসেবেও কর্মরত রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন আর্থিক সহায়তা ও অনুদান প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনার জন্য সরকার ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments