ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ৫ লাখ কোটি পাচারের টাকা ও ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে বলেছেন, পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার করলে আইএমএফ এর কাছ থেকে শর্তযুক্ত ঋণ এনে দেশ ও দেশের মানুষকে ঋণের জালে আবদ্ধ করার মত ভুল সিদ্ধান্ত নিতে হবে না।
তিনি বলেন, সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ মাথাপিছু আয়ের কথা বলা হচ্ছে। তিনি সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান এবং মজুরি কমিশন গঠন ও জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের অধিকাংশ মানুষের আয় কমলেও খরচ বেড়ে যাওয়ায় অনেককেই কম খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। অথচ লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়েই চলছে।
তিনি নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে বলেন, একজন রাষ্ট্রদূত পর্যন্ত রাতের ভোটের কথা প্রকাশ্যে বলেছেন।
তিনি বাম গণতান্ত্রিক জোট আহুত ১৫ থেকে ৩০ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ পক্ষ সফল করার আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে দেশব্যাপী বিক্ষোভ পক্ষের প্রথম দিনে আজ ১৫ নভেম্বর বিকেল ৪টায় ঢাকার পল্টন মোড়ে ঢাকা মহানগর বাম জোটের সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্ক্সবাদী)'র ডা.জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী কমিউনিস্ট লীগের তৈমুর খান অপু, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির আমেন আক্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া।
সমাবেশ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এলাকায় বিক্ষোভ ও ২ ডিসেম্বর ঢাকার সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা ঢাকায় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণ, যানযট দূর, নিম্ন আয়ের মানুষের কাছে ন্যয্যমূল্যে নিত্যপণ্য পৌঁছানোর দাবি জানান।
বক্তারা দুঃশাসন, দুর্নীতির অবসান ঘটিয়ে ব্যবস্থা বদলের সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments