স্টাফ রিপোটার: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি-জামাতের নৈরাজ্য থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। আজ ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছে, দেড়শ'র বেশি পুলিশ সদস্য আহত হয়েছে, একজন পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষের ওপরও হামলা হয়েছে। এই ভয়ংকর অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।'
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে এ দিন ঢাকায় বিএনপির সমাবেশের নামে বিভিন্ন স্থানে হামলায় আহতদের খোঁজখবর নেওয়া ও চিকিৎসা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, 'সমাবেশের নামে বিএনপি-জামাতের নৃশংস হামলায় আহত সাংবাদিক, পুলিশ সদস্য, দলীয় নেতাকর্মীসহ চিকিৎসাধীন সকলকে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা রাজারবাগ পুলিশ হাসপাতালেও যাবো।' আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের কি অপরাধ প্রশ্ন রেখে হাছান বলেন, 'সাংবাদিকরা নিউজ কাভার করতে গেছে, পুলিশ তার ডিউটিতে ছিল, সাধারণ মানুষ তার কাজে যাচ্ছিল। এদের ওপর নৃশংস হামলা ক্ষেত্রবিশেষে বিএনপির ২০১৩, ১৪, ১৫ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।'
আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় আহতদের সেবায় তাদের পাশে থাকার কথা জানান। পরে প্রতিনিধি দলটি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে যান ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments