ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম–কক্সবাজার অঞ্চলে অনুষ্ঠিতব্য মার্কিন–বাংলাদেশ যৌথ মহড়া নিয়ে সংবাদ, জল্পনা–কল্পনা ও নানা ব্যাখ্যা-বিভ্রান্তি স্বাধীনতা-প্রিয় সাধারণ জনগণকে বিচলিত ও উদ্বিগ্ন করে তুলেছে। এ ধরনের মহড়াকে ঘিরে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্ন জনগণের মনে স্বাভাবিকভাবেই নানা আশঙ্কা ও উদ্বেগ সৃষ্টি করছে।
এই বিষয়ে বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান আজ (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। তাই জনগণকে অন্ধকারে রেখে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সংবেদনশীল কার্যক্রম পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের উচিত অবিলম্বে জাতির সামনে স্পষ্ট ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করা-এই মহড়ার উদ্দেশ্য কী, এতে কী ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত, এবং বাংলাদেশের ভূখণ্ড ও নিরাপত্তা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কি না।”
বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আরো বলেন ,”দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জনগণের আস্থা ও বিশ্বাস সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাসকে অটুট রাখতে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য।”
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments